আবরার হত্যাকারীদের উপযুক্ত শাস্তিই দেয়া হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তিই দেয়া হবে।

মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এখন উনারা (বিএনপি) যে বেসুরা গান গাইছেন, এতে জনগণ কান দেবে না। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বরং এ দেশে আইনের শাসন নষ্ট করেছেন বিএনপি। সুতরাং বিএনপিকে আগে শুধরাতে হবে।

আনিসুল হক বলেন, দায়িত্বজ্ঞানহীন নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর