নোয়াখালীতে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

নোয়াখালীতে মহা জাঁকজমকপূর্ণ আয়োজনে শান্তি পূর্ণ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দূর্গা পুজা। সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ব্যায়বহুল দূর্গতি নাশিনী এই দূর্গাপুজা।

নোয়াখালী জেলার পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মাখন লাল দাসের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে নোয়াখালীর ৯টি উপজেলায় মোট ১৬৭টি পুজামন্ডপে দূর্গা পুজা উৎসব চলছে। এরমধ্যে সদরে ১৯টি, সুবর্ণচরে ২৯টি,বেগমগঞ্জে ২৪টি, সোনাইমুড়ীতে ১১টি,চাটখিলে ৯টি, সেনবাগে ১৩টি, কোম্পানীগঞ্জে, ১৩টি, কবিরহাটে ১৭টি ও হাতিয়ায় ৩২টি সুসজ্জিত পুজামন্ডপ রয়েছে।

এ রিপোর্ট লেখাপর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান মাখনলাল দাস।এছাড়া পুজামন্ডপ ঘুরে সর্বত্র ধর্মীয় সাম্প্রদায়ীক সম্প্রীতির মেলবন্দন লক্ষ্য করাযায়। সনাতন ধর্মীয়দের মতে,দুষ্টের দমন ও শিষ্ঠের পালনই দূর্গাপুজার মূল পতিপাদ্য বিষয়। ৬ষ্ঠিতে আগমন ৯বমীতে গমনের পর দশমীতে প্রতিমা বিসর্জন।একেকবার একেক বাহনে দূর্গার পৃথিবিতে আগমন ঘটে।

এইবার দূর্গা এসেছে ঘোড়ায় ছড়ে। ১০১ নামধারী দূর্গাদেবীর বিচরণ দশদিগন্ত জোড়া তাই দশহস্ত বিশিষ্ট। রাক্ষসরুপি পাপাচার অত্যাচার জুুলুম ও অসুন্দর বিনাশী মহাশক্তিধর, সুন্দরের প্রতিক, মমতাময়ী মায়ের প্রতিচ্ছবি, দূর্গতি নাশিনী দূর্গার প্রতিমা তৈরী করে তার সামনে নিজেকে সমর্পনের মধ্যদিয়ে নতশিরে প্রণাম ও প্রার্থনার ডাকে সাড়াদিয়ে পৃথিবীতে নেমে আসেন অশরিরী দূর্গা দেবী।ফিরে যাওয়ার সময় সকল অশুভ অপশক্তি বিনাশ করে পৃথিবীতে শান্তির আবহ সৃষ্টি করে দিয়ে যান।এমনই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী সনাতন হিন্দু সমাজে দূর্গা পুজা আজকাল জনপ্রিয় শারদীয় দূর্গোৎসবে পরিনত হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর