আলফাডাঙ্গায় চেয়ারম্যানের পূজা মন্ডপ পরিদর্শন

হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দূর্গা পূজার মহানবমীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান (আহাদ)।

সোমবার বিকাল ৪টার দিকে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় তিনি প্রতিটি মন্ডপে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ওয়াহিদুজ্জামান মিয়া,স্থানীয় আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন,প্যানেল চেয়ারম্যান রবিউল মিয়া,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল,উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ,ইউনিয়ন যুবলীগ নেতা সজিব মিয়া,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নাজিম শেখ,ইউনিয়ন যুবলীগ নেতা মো. আশিকুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর