গোপালগন্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান।
এ বিষয়ে ড. মোঃ শাহজাহান বলেন, শিক্ষা মন্ত্রনালয় থেকে এসএমএসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি। এদিকে অস্থায়ী উপাচার্য নিয়োগে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন।
বার্তাবাজার/এম.কে