বান্দরবানে আবুল হোসেন নামে (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সকালে তাকে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লুলাইং বাংলাবাজার থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আটক আবুল হোসেন ওই এলাকার আবদুল হামিদের ছেলে। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার সকাল ৬টার দিকে লুলাইং বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় কাটা বন্দুক ও একটি ধারালো ছুরিসহ আবুল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে এখনও থানায় আনা হয়নি। থানায় আনলে বিস্তারিত বলা যাবে।
বার্তাবাজার/ডব্লিওএস