সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া শিশু খুঁজে পেল পরিবার

রাজবাড়ী জেলার কালুখালী থানার ১নং রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিশু মো. আলিম শেখ (১০) কে ৩ দিন পর মায়ের কোলে তুলে দিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এস.আই রেজাউল ইসলাম শাহ্।

সোমবার সন্ধ্যায় মোছাঃ রওশানারা বেগমের হাতে তাঁর নাতি মো. আলিমকে তুলে দেয়া হয়। এ সময় তার চাচা মো. বাবলু মন্ডল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায়বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় শিশু আলিমকে এলোপাতাড়ি হাঁটতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার বাবা-মা ও ঠিকানা বলতে পারছিল না।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে শিশু আলিমের ছবিসহ অনলাইন পত্রিকা ও ফেসবুকে পোস্ট করা হয়।

সেই সুত্র ধরে তাঁর পরিবারের লোকজন আমার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। আজ সোমবার তার আপন দাদী মোছাঃ রওশনারা বেগম ও তার চাচা মো. বাবলু মন্ডলের কাছে আলিমকে তুলে দেয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত (ওসি) মোহাম্মদ দাউল বলেন, গত ৫ অক্টোবর কড্ডার মোড় এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন শিশুটি উদ্ধার করে থানায় আনা হয়।

পরবর্তীতে সংবাদ মাধ্যম ও ফেসবুকে নিখোঁজ সংবাদের বিষয়টি পোস্ট করা হয়। সেই সুত্রধরেই পরিবারের খোঁজ মিললে সোমবার সন্ধ্যায় তাঁর দাদী ও চাচার হাতে শিশু আলিমকে তুলে দেয়া হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর