ডিমলার বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা সোহাগের ইন্তেকাল

নীলফামারীর ডিমলা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনজারুল ইসলাম সোহাগ (৩৪) দীর্ঘ ৬মাস ধরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে আজ সকাল সাড়ে ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন করেন (ইন্নাৃৃ………….. রাজিউন)।

তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ ক্রোকারিজ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক ও একজন দানবীর ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় সরকার পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে দক্ষিন তিতপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর