মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা নিরাপদ সিটি নামক হাউজিং কোম্পানির বালু ভরাট এবং টাকা ভাগবাটোয়রা নিয়ে ওই কোম্পানীর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং বাড়ী ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে খাসকান্দি গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে সালে মুহাম্মদ গুরতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রাম হাজী বাজার সংলগ্ন ঢাকা নিরাপদ সিটি নামক হাউজিং কোম্পানির পার্টনার কামিজুদ্দিন কামু এবং খালেক মিয়ার গ্রুপের মধ্যে টাকার ভাগবাটোয়ারা এবং ওই হাউজিং কোম্পানীর বালুভরাট নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় দুপক্ষই সংর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সালে মুহাম্মদ নামে একজন গুরুতর আহত হয় এবং কামিজুদ্দিন কামুর লোকজন খালেক মিয়ার বাড়ীঘর ভাঙচুর করে।
ঢাকা নিরাপদ সিটির পাটনার খালেক মিয়া জানান, কামিজুদ্দিন কামু অন্য পার্টনারদের না জানিয়ে এই কোম্পানি থেকে ৭ লক্ষ টাকা নিজে উঠিয়ে নিয়ে যায়। এই টাকার সমাধান না করেই সে একা বালু ভরাটের করতে চাইলে ঝগরার সৃষ্টি হয় এবং কামিজুদ্দিন কামুর লোকজ আমার বাড়ীসহ ৩ টি বাড়ী ভাঙচুর করে।
অভিযুক্ত কামিজুদ্দিন কামু জানান, আমরা নিরাপদ হাউজিং সিটিতে বালু ভরাট করতে গেলে খালেক মিয়ার লোকজন আমাদের কাছে টাকা চাইলে এই ঝগড়া বিবাদ হয়। পুর্ব শত্রুুতার জেড় ধরে খালেকের বাড়ী ঘর ভাঙচুর হয়েছে।আমার কোন লোকজন বাড়ী ঘর ভাঙচুর করে নাই।
সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন বলেন,থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে । এখনো কোন অভিযোগ হয়নি । অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বার্তাবাজার/এম.কে