নোয়াখালীতে আজীবনের জন্য আ’লীগের তিন নেতাকে বহিষ্কার

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের কারণে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা আ’লীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বসুরহাট পৌরসভাআ’লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের অভিযোগে বসুরহাট পৌরসভা আ’লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল), বসুরহাট পৌরসভা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর