সিরাজগঞ্জে সেই শিশু ছেলেকে সরকারি শিশু পরিবারে হস্তান্তর করেছে পুলিশ। দু’দিন পেরিয়ে গেলেও ওই শিশুটির পরিচয় না মেলায় রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার মাধ্যমে সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পরিবারের কাউকে না পেয়ে শিশুটির দু’চোখের জল কিছুতেই কমছেনা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যারাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় ৬/৭ বছরের ওই শিশু ছেলেকে কান্নারত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটি অস্পষ্টভাবে কথা বলায় ২ দিন থানা পুলিশের জিম্মায় রাখার পরও তার ঠিকানা মিলানো সম্ভব হয়নি। অবশেষে তাকে ওই সংস্থার কাছে হস্তান্তর করা হয় বলে তিনি উল্লেখ করেন।
বার্তাবাজার/এম.কে