ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়

আগামী ১৪ অক্টোবর ৫ ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থীরা কমিশনারের কাছে এই দুই উপজেলায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা।
নির্বাচন কমিশনার, নির্বাচনের আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সাথে তিনি সবার সহযোগিতায় এ ৫ম ধাপের নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে থেকে নারীসহ ৫জন চেয়ারম্যান প্রার্থী, ১৩জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর