শেরপুরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার পুজা মন্ডপ পরিদর্শন

বগুড়ার শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা এই পুজা মন্ডপ গুলো সরেজমিনে পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। পরিদর্শনের সময় তিনি বলেন, এই উৎসব শুধু নিদিষ্ট ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য।

যার কারণে এই দুর্গা পুজাটা একটা সার্বজনীন দুর্গা পুজা হিসেবে সবার মাঝে বিরাজ করে। পূজা মন্ডপে আমরা নিয়মিত পরিদশন করছি। নিরাপত্তা বা জনগনের স্বার্থ পরিপন্থী কোন কর্মকান্ড যদি কেউ করে সেটা সরাসরি আমাকে বলবেন আমি সাথে সাথে এ্যাকশন নিবো। রবিবার (৬ অক্টোবর) রোববার রাতে সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দুর্গা উৎসবের শেরপুর টাউন বারোয়ারী সারদীয় পূজা মন্ডপ সহ বেশ কয়েকটি পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ট্রাফিক ফাঁড়ির টিআই মো. জাহিদ, শেরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ হারুন উর রশিদ, সার্জেন্ট ফিরোজ, মুঞ্জুরুল হক, ওমর ফারুক, এএসআই আমিনুর রহমান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ড, পৌর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শুভ কুন্ডু, যুগ্ম আহ্বায়ক দেবাশীষ ঘোস সুজিতসহ নেতৃবৃন্দরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর