৪ দিনের রিমান্ড শেষে কারাগারে জি কে শামীম

অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ড শেষে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া মানিলন্ডারিং মামলায় যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূঁইয়াকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

গুলশান থানার করা অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জি কে শামীমকে দু’দফায় ৬ দিনের রিমান্ডে নিয়েছিল র‌্যাব।
সোমবার (৭ অক্টোবর) ৪ দিনের রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় রাখা হয় আদালতের কারা হেফাজতখানায়।

আদালতে হাজিরার পর এবার মানিলন্ডারিং মামলায় জিকে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেবে সিআইডি।
অন্যদিকে দুই দফায় ১৭ দিনের রিমান্ড শেষে দুপুরে ফের আদালতে হাজির করা হয় যুবলীগের বিতর্কিত নেতা খালিদ মাহমুদ ভূইয়াকে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর