ঝিনাইদহ-যশোর মহাসড়কে ট্রাক চাঁপায় আমিনুল ইসলাম (২৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ঝিনাইদহ সদর থানার কাতলামারি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আমিরুলের ব্যাচ নাম্বার ৯৫৮। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী জানান, ঝিনাইদহ পুলিশের থেকে রেশন নিয়ে তার নিজ বাড়ি যশোরের ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথিমধ্যে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি এলাকায় পৌঁছালে একটি গড়াই পরিবহন পিছন দিক থেকে ধাক্কা দিলে ওই পুলিশ সদস্য মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। সেসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি