শেরপুরে সরকারি জায়গা দখল করে ইটের বাড়ি নির্মান

বগুড়ার শেরপুরের ছোনকা হ্যাচাপুকুর এলাকায় সরকারি জায়গা দখল করে ইটের বাড়ি নির্মান করছে আলহাজ¦ ও মুকুল নামের ২ ভাই। এমন ঘটনায় প্রশাসন নিরব ভুমিকা পালন করায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসি।

জানা যায়, উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারের পাশেই হ্যাচাপুকুর নামক এলাকায় ছোনকা মৌজার ১ নং খাস খতিয়ানের ৫২ দাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ইটের বাড়ি নির্মান করছে ওই এলাকার দুখু মিয়ার ছেলে আলহাজ¦ ও মুকুল হোসেন। এই নিয়ে এলাকাবাসি তাদের ইট দিয়ে বাড়ি নির্মান করতে নিষেধ করলে তারা প্রশাসনের গরম দেখিয়ে নির্মান কাজ চলমান রেখেছে। এমন ঘটনায় প্রশাসন নিরব ভুমিকা পালন করায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে দখলকারি আলহাজে¦র সাথে ০১৭৫১ ৮৪৮৭৮৯ নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। তাছাড়া এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবুও আমি ওই ইউনিয়নের নায়েবকে ঘটনাস্থলে পাঠাচ্ছি। সত্যতা মিললে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, নায়েব কে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়েছে। তার কাছ থেকে রিপোর্ট পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর