মির্জাপুরে একাব্বর হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১০ অক্টোবর

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি এর পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত ফাইনাল খেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল- ৫ আসনের সাংসদ মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৪ আসনের সাংসদ আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল- ৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আতাউর রহমান খান, টাঙ্গাইল- ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল- ২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, প্রাক্তন সংসদ সদস্য, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মজিবর রহমান।

উক্ত খেলায় সভাপত্বিত করবেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবদুল মালেক।
উক্ত ফাইনাল খেলায় বাঙ্গলা কল্যাণ সমিতি বনাম সাফর্ত্তা জনকল্যাণ সমিতি অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর