কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ক্যাসিনো গুরু আরমান

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতারের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় র‌্যাব-৭’র একটি টিমের পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।

বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সম্রাট ও আরমানকে আটক করে র‌্যাব। এরপর তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী ও তার ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত এনামুল হক আরমান। বিএনপি থেকে এসে যুবলীগের পদ পান তিনি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর