রাজধানীতে পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর বংশালে অস্ত্র বিরোধী অভিযানে পিস্তলসহ অস্ত্রধারী এক সন্ত্রসীকে গ্রেফতার করেছে র‍্যাব । এসময় তার কাছ থেকে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড এ্যামুনেশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হলো, ঢাকার বংশাল থানাধীন মকিম বাজারের মৃত হাবীবুর রহমানের ছেলে মোঃ রাশেদ আহম্মেদ রশিদ
(৪৯)।

আজ রবিবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ছয়টার দিকে র‌্যাব-১০, সিপিসি- ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার বংশাল থানাধীন ১০১/১ বংশাল রোডস্থ মকিম বাজার জনৈক রশিদের ৫ তলা বাড়ীর ৪র্থ তলা থেকে অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃত মোঃ রাশেদ আহম্মেদ রশিদ (৪৯), এর বিরুদ্ধে বংশাল থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯-ক ধারায় মামলা করা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর