ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিন রবিবার বিকাল থেকে বিএনপি নেতারা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় বিএনপি নেতাকর্মীরা পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফরের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিয়া মোহাম্মাদ আকরামুজ্জামান, বোয়ালমারী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক শামসুজ্জামান ঝুনু,বোয়ালমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু,বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক গোলাম রসুল,আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান আব্বাস,আলফাডাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হক রিপন,উপজেলা যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেয়ামত হোসেন প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস