সুলতানপুরে মসজিদের জায়গা দখলের অভিযোগ

ফেনী সদর উপজেলা পরিষদের উত্তরে বটলা নামক স্থানে, ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামে সুলতানপুর মৌজা সাবেক ৩৮৪ নং খতিয়ানের বিএস ৫২২ নম্বর খতিয়ানের সাবেক ১২৪৬ হাল বিএস আন্দরে ৮ শতাংশ থেকে হযরত ইব্রাহিম (আঃ) জামে মসজিদের নামে রেজিস্ট্রি কৃত সম্পত্তি ওয়াকফ করে দেন,ভূমির মালিক আলহাজ্ব মাওলানা এয়ার আহমেদ।

উল্লেখ্য যে, বিগত ১৯৭০ সনের রেজিস্ট্রিকৃত‌ ৮৭২৪ নং সাব কবলা মূলে খরিদ সূত্রে বৈধ মালিক ও ভোগ দখলদার আছেন। উক্ত সম্পতি নিয়ে আদালতে একটি বন্টন মামলা রয়েছে, বন্টন মামলা সমাধান না হওয়ার আগে জোরপূর্বক দখল করতে মরিয়া।

বিবাদী জিয়াউল হক সোহাগ ও মোঃ রেজাউল হক রেজা পিতা বেলায়েত হোসেন, বেলায়েত হোসেন,পিতা মৃত মৌলভী আব্দুল করিম সহ,অজ্ঞাত নাম দারী ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দারা উক্ত নালিশী ভূমিতে টিন দিয়ে দোকান ঘর নির্মাণ করেন।

খবর পেয়ে ভূমির মালিকের পুত্র মোঃ ফখরুল ইসলাম কামরুল বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ যার নম্বর ১৮১৪, ৪ অক্টোবর দাখিল করেন। এদিকে গত ২৪ শে সেপ্টেম্বর বিকেলে বাদির উক্ত ভূমিতে কোন প্রকার গৃহনির্মাণ না করার জন্যে নিষেধ করিলে অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী নিয়ে বাদী মোঃ ফখরুল ইসলাম কামরুলদের উপর চওড়া ও মার মুখি হয়ে খুন হত্যা ও প্রান নাশের হুমকি দেয়।

উক্ত ঘটনার পর বাদী কামরুল ওদিন ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করিলে কর্তব্যরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিবাদী সোহাগ গং দেরকে কাজ বন্ধের নির্দেশ দেন এবং বাদী বিবাদী গনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে থানায় একটি সমযতার বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় বিরোধীয় ভূমিতে কোন প্রকার উভয় পক্ষ প্রবেশ করতে পারিবে না, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ফেনী থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা নির্দেশ প্রদান করে চলতি মাসের ৬ অক্টোবর পুনরায় বসার নির্দেশ দেন।

কিন্তু বিবাদী গন আইন কানুনের তোয়াক্কা না করে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় বিরোধীয় ভূমিতে পাকা পোক্ত করে তান্ডব চালাচ্ছে। উক্ত ঘটনায় এলাকায় ধর্ম বিরু ও সচেতন মহলের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে শান্তি প্রিয় এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর সুস্থ ও আসুহস্তক্ষেপ কামনা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর