সাভারের আশুলিয়ায় পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রবিবার (৬ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা যায়।
আটক দুই ডাকাতদ্বয় হলো- মাদারীপুর জেলার সদর থানা এলাকার পাঁচকুলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে জামিল হোসেন (৩৬) এবং ঝালকাঠি জেলার সদর থানা এলাকার কৃষ্ণকাঠি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাহরিয়ার নয়ন (৪০)। পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানায়।
এব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, একদল ডাকাত মহাসড়কে গাড়ীযোগে দেশীয় অস্ত্র নিয়ে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর ডিওএইচএস এর ফুডপার্কের পাশে অবস্থান নেয়া হয়। তবে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন দুই ডাকাতকে হাতে নাতে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৮-২৩১৬) এর ভেতরে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাগের ভিতর বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরেই গভীর রাতে বিভিন্ন সড়ক ও মহাসড়কে একত্রিত হয়ে সংঘবদ্ধ ভাবে পরিবহনসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নং-৭২) দায়ের করে ‘রিমান্ড’ চেয়ে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.কে