পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে “জন্ম সনদ শিশুর অধিকার , বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জাতীয় জন্ম নিবন্ধন দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ চত্বরে হতে বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীট বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসমাইল হোসেন মৃধা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি পুলিশ বিভাগের ইনচার্জ খন্দকার মোঃ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা এলজিসি প্রকল্পের কো-অর্ডিনেটর ইশিতা দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মতলেব মোল্লা, সাংবাদিক জালাল আহমেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান মজনু মোল্লা, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খোকন , কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির হোসেন মৃধা, মাদারবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মুসফিকুর রহমান মিলন মাঝী, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহম্মেদ , মাদারবুনিয়া ইউপি সচিব কামাল হোসেন, ইউপি সচির মোতাহার মিয়া, লাউকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনুর রিজভী, লোহালিয়া ইউপি সদস্য আজাহার আলী।
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ ও কাউন্সিলরগণ অংশগ্রহন করেন।
বার্তাবাজার/এম.কে