ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ‘সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’র সাক্ষাৎ

ঢাকার সাভার উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে গঠিত ‘সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’ এর সদস্যরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার (৬ অক্টোবর) মাননীয় প্রতিমন্ত্রীর সাভারের বাসভবনে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।

এসময় সাভারের ইউনিয়নগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপারে প্রতিমন্ত্রী এবং ‘সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’ এর সদস্যদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পরে সাভার উপজেলা কমপ্লেক্সে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন এসোসিয়েশন এর সদস্যরা।

‘সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’ এর সভাপতি পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর, কোষাধ্যক্ষ বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা প্রমুখ সহ ইয়ারপুর, কাউন্দিয়া সহ সাভারের মোট ১২টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

প্রসঙ্গত, গত বুধবার (২ অক্টোবর) সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত এক জরুরী সভায় ‘সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন’ এর কমিটি গঠন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর