তিতাসে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুমিল্লার তিাতাস উপজেলায় সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় মাছিমপুর গ্রামের মৃত ছামাদ মিয়ার ছেলে সাপুড়ে সিদ্দিকুর রহমান (৬৫) প্রতিদিনের ন্যায় গতকাল রাতে একই গ্রামের হাড়াধনের বড়ীতে পূজা মন্ডপে সাপের খেলা দেখানোর সময় তার হাতে সাপে কাঁটে তখন সবাই বল্লো ডাক্তারের কাছে নেয়ার জন্য সাপুরে বল্লো আমার কিছু হবেনা আমাকে আগে আরো একাধিকবার সাপে কেঁটেছে আমার কিছুই হয় নাই।

একটু পরেই মাটিতে লুটিয়ে পরলো সাপুরে। তখন স্থানীয়রা উদ্ধার করে রাতেই গ্রাম্য ডাক্তারকে দেখালো ডাক্তার তাকে মৃত ঘোষনা করল। কিন্তু পবিারের সন্দেহ সাপুড়ে বেঁচে আছে ,তাই আজ রবিবার সকালে প্রথমে চান্দিনা কবিরাজের কাছে নিয়ে যায় পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সাপুড়ের স্ত্রী মমতাজ বেগম জানান, আমার স্বামী ছোট বেলা থেকেই সাপ ধরে এবং খেলা দেখায় গত শনিবার রাতেও পূজাতে খেলা দেখাতে গিয়ে ছিল পরে আমরা শুনছি আমার স্বামীকে সাপে কামড় দিছে তখন আমরা গিয়ে আমার স্বামীকে দেখি মাটিতে পরে আছে তখন সবাইকে নিয়ে ডাক্তারের কাছে নেই ডাক্তার আমার স্বামীকে মৃত ঘোষনা করে। কিন্তু আমার স্বামীকে আগেও অনেকবার সাপে কাঁটছিল তখন কিছুই হয়নাই এবার তাকে বিষধর কালী ফানো সাপে কাঁটছে সেই কারনে তার মৃত্যু হয়েছে।একই গ্রামের হাড়াধন জানান,সিদ্দিকুর রহমান আমারই গ্রামের সন্তান সে ছোট বেলা থেকেই সাপ নিয়ে খেলা মেলা করে, গত রাতে আমার এখানে খেলা দেখাতে আসছিল তখন তার সাপে তার হাতেই কামড় দেয় কিছুক্ষন পরেই সে মাটিতে লুটে পরে তখন আমরা সকলে তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর