শেরপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত

জন্ম একবার নিবন্ধনও একবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রাশাসনের আয়োজনে জন্মনিবন্ধন দিবস উপলক্ষে গতকাল রোববার বেলা ১১ টায় শেরপুর টাউনক্লাব মহিলা কলেজ হল রুমে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সভাপতি ও শেরপুর পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পদাক আলহাজ¦ মুন্সি সাইফুল বারী ডাবলু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পাভিন, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর রায় চৌধুরী, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টু, গাড়ীদহ ইউপি চেয়ারম্যান দবিবুর রহমান দবির, শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আল-আমিন উলিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাইসহ সকল ইউনিয়নের সচিব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর