সম্রাট ইস্যুতে গোয়েন্দাদের ওপর ক্ষোভ প্রভাস আমিনের

ক্যাসিনো চালানোর তথ্য প্রকাশের পর আত্মগোপনে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এদিকে সম্রাটের কুমিল্লা যাওয়া নিয়ে গোয়েন্দাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন।

এ নিয়ে তিনি তার ফেসবুকে লিখেছেন- আচ্ছা এতদিন শুনে আসছি সম্রাট গোয়েন্দা নজরদারিতে আছে, পুলিশের নেটওয়ার্কেই আছে। তাহলে এত নজরদারির মধ্যেও সম্রাট কুমিল্লা গেল কীভাবে? গোয়েন্দারা কী তখন ঘুমিয়েছিলেন?

এদিকে এর আগে ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার পর থেকেই সম্রাট কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর