সোনিয়া গান্ধীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

ভারত সফরের শেষ দিনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে আজ রবিবার (৬ অক্টোবর) বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে এ বৈঠক হবে।

আজ রবিবার (৬ অক্টোবর) রাতেই বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নয়াদিল্লী ত্যাগ করবেন তিনি। তাকে বিদায় জানাবেন বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

চারদিনের এ সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার (৫ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাতটি সমঝোতা ও চুক্তি সই হয়। এছাড়া, ৩টি প্রকল্প উদ্বোধন করেন দুই নেতা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর