লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামে শনিবার বিকেল ০৫ টায় চাঁদা না পেয়ে দুই বছরের শিশু মনিকাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় চিহিৃত দৃস্কৃতিকারীরা শিশুকে ছুড়ে ফেলে দিয়ে শিশুর মা ও প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৩২) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
সুত্রে জানায়,উপজেলার ভোলাকোট গ্রামের ফরাজি বাড়ির প্রবাসী মোতাহের হোসেন বাড়িতে পাকা ভবন নির্মান করায় জুয়েল গ্রুপের লোকজনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। শনিবার বিকেলে প্রবাসী বাড়িতে রয়েছে এমন সংবাদে জুয়েল তার লোকজন নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে প্রবাসী মোতাহের হোসেনকে না পেয়ে তার আরেক প্রবাসী ভাই আলাউদ্দিনের দুই বছরের শিশু মনিকাকে তুলে নিয়ে যাওয়ার সময় শিশুর মা ফাতেমা বাধা দেয়। এ সময় জুয়েল শিশুকে ছুড়ে ফেলে দিয়ে প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী ও শিশুর মা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রবাসী মোতাহের হোসেন বলেন, ফাতেমার চিৎকারে গ্রামের নাহিদ, মিরাজ, রিপন, জিহাদ, হাবিব, ফরিদ ও রহমত উল্যাহ দৌড়ে আসলে জুয়েল ও তার লোকজন হকস্টিক ও লোহার রড় দিয়ে তাদেরকেও পিটিয়ে আহত করে। এসময় পুর্বে চাদাবাজী সহ বিভিন্ন অপরাধে বাধা দেওয়ায় ঘটনাস্থল থেকে কিছু দুরেই সাফায়েত আহম্মেদ বৃন্দ নামের এক যুবককেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে সাথে থাকা দামি মোবাইল ফোন, ঘড়ি ও মোটর বাইক নিয়ে যায়। তাকেও স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়েছেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, সৃষ্ট ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এসময় হাসপাতালে গিয়ে আহত সকলের সার্বিক খোজখবর নেওয়ার কথা জানিয়েছেন তিনি।