বাংলায় টুইট মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৫ অক্টোবর) ভারতের রাজধানীতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ টুইট করেন তিনি।

নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে করা টুইটে মোদি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।

গতকালের বৈঠকে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর