ক্যাসিনো সেলিমের জমি দখলমুক্ত করতে অভিযান

অনলাইন ক্যাসিনোর ডনখ্যাত সেলিম প্রধানকে গ্রেফতার করার পর উঠে আসে সরকারি জমি দখলসহ তার নানা অপকর্মের চিত্র। শুধুমাত্র নিজ এলাকা নারায়ণগঞ্জের রুপগঞ্জেই ১৫ শতাংশ সরকারি জমি দখল করে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান।

এমন পরিস্থিতিতে শনিবার সকালে, রূপগঞ্জের ভুলতা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। এসময় জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড নামে প্রতিষ্ঠানের দোতলা ভবন ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়া হয়। দখলমুক্ত করা হয় কয়েক শতাংশ সরকারি জমি।

র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য অনুসারে সেলিম প্রধানের গুলশানের বাসা থেকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

শুধু অনলাইনে ক্যাসিনো চালানো নয়, সরকারি জমি দখল, রাজশাহীতে গরুর খাটাল থেকে চাঁদা আদায়, সিলেটে ভোলাগঞ্জ থেকে পাথর চোরাচালানসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেলিমের বিরুদ্ধে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর