সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, আব্দুল আজিজ সরকার,নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম খান আলো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ প্রমূখ।
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাইদুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শ্রী শম্ভুনাথ, যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ