শিশুর কান্নায় ভারী হয়ে উঠছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় ৬/৭ বছরের একটি শিশু ছেলেকে কান্নারত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিশুটি অস্পষ্টভাবে কথা বলায় পুলিশ এখনও তার ঠিকানা মিলাতে পারেনি। ওই শিশুর কান্নায় এখন থানা পাড়া ভারী হয়ে উঠছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি (ভারপ্রাপ্ত) মরতবা ওয়ালী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যারাতে উল্লেখিত এলাকায় ওই শিশুটি কান্নকাটি করছিল।

এ সময় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাকে থানা পুলিশের জিম্বায় রাখা হয়েছে। যদি কোন ব্যাক্তি এ অসহায় ছেলেটির সন্ধান দিতে পারেন তাহলে ওই থানার ডিউটি অফিসারের মোবাইল (০১৭০৯-৩৬০১০৩) নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর