পটুয়াখালীতে শারদীয় দুর্গোৎসবে পৌর ঐক্য পরিষদের বস্ত্র বিতরন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ পৌর শাখা কমিটির নেতৃবৃন্দ।

আজ ৫ অক্টোর শনিবার সপ্তমী পূজায় বিকাল ৫টায় নতুনবাজার পাষানময়ী কালিমাতা মন্দির প্রাঙ্গনে ৬৭জন দরিদ্র নারীদের মাঝে নতুন শাড়ী কাপড় বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর শাখা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি চিন্মময় বনিক, সাধারন সম্পাদক রঞ্জন কর্মকার, ছাত্র-যুব বিষয়ক সম্পাদক তন্ময় হালদার তপু, সমাজকল্যান সম্পাদক কাজল কর্মকার, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, কালি মন্দির কমিটির সাবেক সম্পাদক মানিক কর্মকার প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর