ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুম ও পদ্মাকর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে সাগর।
ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শুক্রবার দুপুরে সদর থানার সামনে তারা অবস্থান করছে। এমন সময় সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছিল।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের ফিরোজ আহমেদ ফিদু, নাজির উদ্দিন, বারই খালির আব্দুল মান্নানের মোটরসাইকেলসহ বিভিন্ন গ্রাম থেকে ইতিপূর্বে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে।
বার্তাবাজার/এম.কে