নওগাঁয় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

ঐক্য যেখানে, বিজয় সেখানে“ এই শ্লোগান নিয়ে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশানের উদ্যোগে জেলার এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, বিদুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।

গতকাল শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাসোসিয়েশানের সভাপতি ও পরিসংখ্যান বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশানের সাধারন সম্পাদক ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ই,এন,টি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মঞ্জুরুল আলম, জেলা স্বাচিপ এর সভাপতি ডাঃ আশেক হাসান, কৃতি শিক্ষার্থী সাহাদ মাহমুদ ও আনিকা তাসনিন জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করেন। পরে বিকালে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর