মানিকগঞ্জের সিংগাইরের বিভিন্ন এলাকায় ৬৯টি পূজামণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি দেখার উদ্দেশ্যে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
শনিবার বিকাল ৪টার দিকে জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম উপজেলার বায়রা বাজার হালদার পাড়া পূজামণ্ডপসহ উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এস.পি রিফাত রহমান শামীম বলেন, এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো। প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে। আপনাদের নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছেন। আপনারা আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগীতা পাবেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হোসাইন মোঃ রায়হান, সিংগাইর সার্কেল এএসপি মোঃ আলমগীর হোসেন, সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেন, ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, পূজা উদযাপণ কমিটির সভাপতি শ্রী শান্তি লাল মণ্ডল, সাধারণ সম্পাদক এ্যাডঃ ইতি রানী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে