সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রামের বায়েজিদ এলাকা হতে একটি চোরাই সিএনজি সহ সিএনজি অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।শনিবার (৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন, বায়েজিদ থানার চালিতাতলী এলাকার নুরুল হকের পুত্র মোহাম্মদ রুবেল (২৮) ও একই এলাকার মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ সাহেদুল ইসলাম (২১)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্য রুবেল ও সাহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্যরা চট্টগ্রাম নগর, অক্সিজেন-হাটহাজারী ও অক্সিজেন-কুয়াইশ সড়কে চলাচল করা সিএনজি অটোরিকশা চালকদের ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশা ও তাদের টাকা পয়সা ছিনতাই করে সিএনজি অটোরিকশা ফেরত দেওয়ার কথা বলে সিএনজি মালিকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করে।

আসিফ মহিউদ্দীন আরো বলেন যে, ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা ব্যবহার করে চোর চক্রের সদস্যরা খুন, রাহাজানি, ডাকাতি সহ নানান অপরাধ কান্ড ঘটায়। এসব চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে ও শিঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর