পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার চিঙ্গরিয়া মহল্লায় দূর্গা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে মন্দিরের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিপুল চন্দ্র হাওলাদার, অধ্যাপক পরিমল চন্দ্র দত্ত,কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবা উদ্দিন মাননু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলর বিজলী রাণী দাস উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবছর কলাপাড়ায় মোট ১৭টি মন্ডপে দূর্গাপুজোর উৎসব হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বার্তাবাজার/এম.কে