কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যাচ ভিত্তিক এস এস সি ৯৯ ব্যাচের সংগঠণ গৌরবোজ্জ্বল ৯৯ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে গৌরবোজ্জ্বল ৯৯ এর আয়োজনে এক র‌্যালী বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. রেজাউল করিম, দিলিপ কুমার বোস, গৌরবোজ্জ্বল ৯৯ এর সমন্বয়কারি সার্বিক মো. শামিম গাজী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমল মুখার্জী,কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা ও সদস্য এইচ আর মুক্তা।

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদার, সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি গৌতম হাওলাদার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, গৌরবোজ্জ্বল ৯৯ এর সদস্য ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর