কলাপাড়ায় যুবলীগ সভাপতির প্রেস বিজ্ঞপ্তি

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর শাখ যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. জাকি হোসেন জুকু’র বিরুদ্ধে ৩৫ টি পরিবারের ৬৫ একর জমি দখলের ঘটনা সম্পূর্ণ মিথ্য, বানোয়াট এবং ভিত্তিহীন এমন দাবী করে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

শনিবার দুপুরে তিনি কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানান। তার লিখিত বক্তবে উল্লেখ করেন সে কাউন্সিলর নির্বাচিত হওয়ার প্রায় একযুগ আগে থেকে সুনামের সাথে ব্যবসা করে আসছে।

তিনি ষড়যন্ত্রের শিকার। তার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। তবে অভিযোগ কারীরা যদি জমিও পেয়ে থাকে তা হলে মাপজোপ করে সীমানা নির্ধারনের মাধ্যমে তাদেকে বুঝিয়ে দেয়া হবে।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, আমার বিরুদ্ধে অভিযোগকারী আবদুস সোবাহান টেন্ডল একজন স্বাধীনতা বিরোধী চিহ্নিত রাজাকার। তার পুত্র মাইনুল বিএনপি কর্মী।

বর্তমানে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী। তারাই আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর