লক্ষ্মীপুরে দিনমজুর পরিবারের শিশুদের জন্য শিশু পার্ক উন্মুক্ত ঘোষনা

লক্ষ্মীপুর পৌরসভার আইকন হিসেবে খ্যাত, তিন বারের নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহেরে পরিবারের পক্ষ থেকে জেলা শহরের সকল দিনমজুর রিকশা ও ভ্যান চালক পরিবারের শিশুদের জন্য পৌর শিশু পার্ক উন্মুক্ত ঘোষনা করা হয়েছে। শনিবার সন্ধা ৭ টা পর্যন্ত এ সুযোগ পাবে হতদরিদ্র এসব পরিবারের শিশুরা। সাথে থাকছে শিশুদের জন্য বিনামুল্যে চিপসসহ আপ্যায়নের ব্যবস্থা। দুপুর আড়াইটা পর্যন্ত দুই হাজার প্রবেশ টিকেট বিতরণ করা হয়েছে।

এছাড়া মেয়র পরিবার পক্ষ থেকে সকল বয়সের মানুষের জন্য রাইডারও ফ্রি করে দেয়া হয়েছে। এর আগে জেলা শহরের অন্যতম বিনোদন কেন্দ্রটি হতদরিদ্র পরিবারের জন্য উন্মুক্তের ঘোষনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। তিনি তার ফেইসবুক প্রোপাইলে বিনোদন কেন্দ্রেটিতে বিনা মুল্যে আনন্দ ভাগাভাগি করার আহবান জানিয়ে স্টাটাস দেন।

এ দিকে ব্যতিক্রমি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহলের লোকজন। তারা মনে করেন এসব শিশুরা টাকা দিয়ে ঘুরতে পারেনা। মেয়র পরিবারের এসব উদ্যোগের কারনে তারা বিনোদন করতে পারছে।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র আবু তাহেরের ছেলে সালাহউদ্দিন টিপু বলেন, জেলা শহরের পৌর শিশুপার্কটিতে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসে। তবে দরিদ্র পরিবারের বাচ্চা আসতে পারেনা। তাই দরিদ্র পরিবারের বাচ্চাদের কথা চিন্তাক করে তাহের পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা যেন এই দিন সবার সাথে ঘুরে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর