বগুড়ার শেরপুরের দূর্গাপূজা উপলক্ষে বিকল্প সেবা সংঘ পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টোর সহযোগিতায় পালপাড়া পূজা মন্ডপে ৪ অক্টোবর শুক্রবার রাতে দুস্থ্যদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি পরিতোষ কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শহর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সোহেল রানা, দেবব্রত পাল দেবু প্রমূখ।
এ সময় প্রধান অতিথি মোস্তাফিজার রহমান ভুট্টো পূজা মন্ডপের মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বোলন করে বলেন, মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষের অবদান ছিল এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বোলনের পর দুস্থ্যদের মাঝে শাড়ি বিতরণ করেন।