বাকৃবিতে শারদীয় দুর্গাপূজার ছুটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ক্যাম্পাসের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এবং প্রকাশনা দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছুটি হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। ৯ অক্টোবর, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর