বাবা-ছেলের জন্মদিন আজ!

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্র ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পা রাখলেন।

আজ জুনিয়র মাশরাফি অর্থাৎ মাশরাফির ছেলে সাহেল মর্তুজারও জন্মদিন। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরে মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়। ২০১৪ সালের আজকের এই দিনে তাদের ঘর আলোকিত করে তাদের ঘরে আসে দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। ৫ বছর পেরিয়ে ৬ বছরে পা রাখছে সাহেল মুর্তজা।

জানা গেছে, ১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মর্তুজা স্বপন ও হামিদা মর্তুজা বলাকার বড় ছেলে মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহণ করেন। নড়াইল শহরের আদালতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত বিশ্ববাসীর চেনা মাশরাফি।

তবে মাশরাফির জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয়না। মাশরাফির যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেইভাবে পালন করা হয়নি।

এদিকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ র‌্যালি, কেক কাটার আয়োজন করা হলেও এসব কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার অনুরোধে নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সেল থেকে জেলা আওয়ামী লীগ ও এর সকল শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে জন্মদিন উপলক্ষে কেক কাটা, আনন্দ মিছিল বা জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপন হতে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর