আহত অন্য দুইজন হলেন সেনবাগ উপজেলা এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী ও ৫ নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল।
আজ রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ছাতারপাইয়া-কাশিপুর সড়কের শাহা বাড়ীর সন্নিকটে ব্রিকফিল্ডের সামনে প্রাইভেটকার-ট্রাকক্টরের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানাযায়, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপি মোরশেদ আলমের প্রতিনিধি কামাল উদ্দীন চৌধুরীসহ ৩ জন প্রাইভেট কার যোগে এমপি মোরশেদ আলমের বাড়ী নাটেশ্বর যাওয়ার পথে কাশিপুর রোডে শাহা বাড়ীর সন্নিকটে ব্রিকফিল্ডের ট্রাকটরের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপি প্রতিনিধি কামাল উদ্দীন চৌধুরী সহ ৩ জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্বার করে দ্রুত সেনবাগ সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্হলে সোনাইমুড়ী থানার পুলিশ রয়েছে বলে জানা যায়।
বার্তাবাজার/কেএ