এমপি সোহেল হাজারির বিরুদ্ধে ষড়যন্ত্র, থানায় জিডি

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ।অভিযোগের বিষয়ে জানেনা বাদী।তার নাম ব্যবহার করে অভিযোগ করার প্রতিকার চেয়ে শুক্রবার কালিহাতী থনায় একটি সাধারন ডায়রি করেছেন হায়দার আলী মোল্লা।

জিডি সূত্রে জানাগেছে, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারির বিরুদ্ধে উপজেলা পাইকড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি গোপাল দিঘি কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হায়দার আলী মোল্লার নাম সিল ব্যাবহার করে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ পত্র প্রেরণ করেন।

বিষয়টি হায়দার আলী মোল্লা জানার পর কুচক্রী মহলকে খুজে বের করার জন্য কালিহাতী থানায় একটি (জি ডি নং১৫৯,তাং ৪/১০/২০১৯ দায়ের করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর