মেসির কথায় কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে পরাজয়ের পর মেসির দলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা প্রদান করেন লিওনেল মেসি। যেটা শুনে দলের সকল সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানালেন পিএসজি ফরওয়ার্ড ডি মারিয়া।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ব্রাজিলের বিপক্ষে হারের পর সুন্দর সুন্দর কথা বলেছিলেন মেসি।” ডি মারিয়া জানান, “তিনি(মেসি) বলেছিলেন আমরা হয়তো বেশি সময় একসাথে থাকিনি কিন্ত আমাদের একটি দল হয়েছে, যেটা ভবিষ্যতে আমাদের দেশকে অনেক ভালো সময় উপহার দেবে।”

তিনি আরো জানান, “মেসি শেষ করার সাথে সাথেই সবাই বিশেষ করে দলের নতুন সদস্যরা কাঁদতে আরম্ভ করে।” পিএসজি ফরওয়ার্ড জানান, “মেসি জাতীয় সঙ্গীত গায় না, এমন অনেক কথায় মিডিয়ায় শোনা যায়।

কিন্তু এবারের আসরে অন্যরকম এক মেসিকে দেখেছি আমরা। সে দলের সদস্য এবং সংবাদ মাধ্যমের সামনে নিজে কথা বলেছি। এমন মেসিকেই আমার ভালো লাগে, আমি এমন মেসিকেই পছন্দ করি।”

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর