সহকারি শিক্ষকদের আয়োজনে আব্দুল মমিন মিঞাকে বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ক্লাস্টারের সহকারি শিক্ষকদের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো আব্দুল মমিন মিঞাকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

আব্দুল মমিন মিঞা সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে উপজেলা শিক্ষা অফিসার (চ:দা:) হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়। ইছাপুরা ক্লাস্টারের প্রায় ১০০ সহকারী শিক্ষক ও উপজেলার অন্যান্য ক্লাস্টারের সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে তাঁকে ভালবাসা দিয়ে বিদায় দেন।

সহকারী শিক্ষক স্বপন কুমার দত্তের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাটর আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ। আবুল হাসনাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদাউসী কুঈন।

তিনি তাঁর নতুন কর্মস্থল সিলেটের ওসমানী নগর উপজেলার বিভিন্ন তথ্য তুলে ধরে তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। এছাড়া ও স্যারের সাথে কাজ করার স্মৃতি ও স্যারের ভবিষ্যত্ উত্তোর উত্তোর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ, আবুল হাসনাত।

অতিথিদের বক্তব্যে আল মামুন তাঁর সাথে কাজ করার স্মৃতি চারন করেন। তিনি বলেন, আব্দুল মমিন মিঞা একজন অত্যন্ত সৎ ও কর্মঠ ব্যক্তি। তাঁর কর্মদক্ষতা দিয়ে সে সিরাজদিখানের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। নতুন পদের চ্যালেঞ্জ ও তিনি সফলতার সাথে সম্পন্ন করবেন বলে তাঁর বিশ্বাস।

মোবারক হোসেন ও কামাল হোসেন ও আব্দুল মমিন মিঞার অবদানের কথা তুলে ধরেন। এবং প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান।আব্দুল মমিন মিঞা তাঁর বিদায়ী বক্তব্যে বলেন, তাঁর চাকরি জীবনের ১৭ বছরের মধ্যে ১৩ বছর ই কাটিয়েছেন এই মুন্সীগঞ্জে।

তাই মুন্সীগঞ্জ তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের আতিথেয়তায় ও ভালবাসায় তিনি মুগ্ধ। তিনি তাঁর দায়িত্ব পালনে চেষ্টা করেছেন সিরাজদিখানের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের। এতে তিনি সকল শিক্ষকের সহযোগিতার কথা স্মরণ করেন এবং তাঁদের ধন্যবাদ দেন।

তাঁর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য সহকারী শিক্ষকদের তিনি ধন্যবাদ দেন এবং তাঁর জন্য ও তাঁর পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। তাঁর নতুন কর্মস্থল সিলেটের ওসমানী নগর এ সকলকে যাওয়ার দাওয়াত করেন।

সাথে সকল শিক্ষককে মিষ্টি মুখ করান তাঁর এই খুশির সংবাদের জন্য। উল্লেখ্য যে, আব্দুল মমিন মিঞা প্রায় ১ বছর ৭ মাস এই উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন এবং তাঁর সততা, দক্ষতা, কর্মতত্পরতা দিয়ে সকলের প্রিয় অফিসার হয়ে উঠেন।

নতুন কর্মক্ষেত্রে ও তিনি একি ভাবে তাঁর সততা, দক্ষতা ও কর্মতত্পরতা দিয়ে সকলের শ্রদ্ধাশীল হবেন এমনি সকলের প্রত্যাশা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর