শেরপুরে দুর্গোৎসব: আগমনী শোভাযাত্রা উদ্বোধন করলেন হুইপ আতিক

সারাদেশের ন্যায় শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলায় ৪ অক্টোবর শুক্রবার সকাল থেকে সার্বজনীন শারদীয় দূর্গাপূজা যষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।

শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। সঙ্গে আসছেন চার সন্তান-বিদ্যার দেবী সরস্বতী, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং পৌরুষের প্রতীক কার্তিক। পুরাণে আছে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ।

এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এড. সুব্রত দে ভানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি আগমনী শোভাযাত্রার উদ্বোধন করেন।

এসময় আগমনী শোভাযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

আগমনী শোভাযাত্রায় জেলা শহরের বিভিন্ন পূজামন্ডপের নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা অংশ গ্রহণ করেন। এসময় শোভাযাত্রাটি গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। আলোচনা শেষে গরীব অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন, হুইপ আতিউর রহমান আতিক, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশবার্তা বিডি ডট কম’র সম্পাদক ও প্রকাশ মোঃ সাদুজ্জামান সাদী, জেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহা সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা ডিবি (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, এড. শক্তিপদ পাল, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক বশিরুল ইসলাম সেলু, শহর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মানিক দত্ত, বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী দিলীপ পোদ্দার, আওয়ামী লীগ নেতা বিনয় কুমার সাহা, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বছর শেরপুর জেলা সদরে ৬৪টি, নকলা উপজেলায় ২০টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৬টি, ঝিনাইগাতী উপজেলায় ১৬টি ও শ্রীবরদী উপজেলায় ৯টি সহ ১৪৫টি পূজা মন্ডপে একযোগে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনের দুর্গোৎসব কে ঘিরে প্রতিটি পূজা মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর