বন্দর নগরী চট্টগ্রামে প্রথম বারের মত শুরু হলো চট্টলার ছাত্র ও যুব পরিষদ কর্তৃক আয়োজিত রুহুল আমীন স্মৃতি কদমতলী আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট।
শুক্রবার (০৪ অক্টোবর) দুপুর ৩টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সাংসদ জনাব এম এ লতিফ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আলহাজ্ব জসিমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ লতিফ।
তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও জঙ্গিবাদের মত ভয়ঙ্কর অভিশাপ হতে মুক্ত করতে সুস্থ বিনোদন ও ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প নেই। আর ফুটবল হলো দেশের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত একটি খেলা।
সুস্থ, সুন্দর যুব সমাজ গঠনে এমন একটি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসাহমূলক। এমন একটি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আলহাজ্ব জসিমুল হুদা তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমানে তথ্য প্রযুক্তির সহজলভ্যতার দরুন ছাত্র ও যুব সমাজ মাঠে ময়দানের খেলাধুলা হতে অনেকটা দুরে সরে পরেছে। ঝিমিয়ে পরেছে তাদের প্রাণ চাঞ্চল্য ও মানসিক স্পৃহা।
স্মার্ট ফোন ও ইন্টারনেটে গেমস খেলার মাঝেই সীমাবদ্ধ হয়ে আছে তাদের শারীরিক ও মানসিক শক্তি বিকাশের সুযোগ। তাই ঝিমিয়ে পরা ছাত্র ও যুব সমাজে ক্রীড়া চাঞ্চল্য ও গতি সঞ্চারের লক্ষে আমরা এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছি এবং পরবর্তীতেও মাঠে ময়দানের সাথে সম্পৃক্ত এমন আরো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর জনাব গোলাম মোহাম্মদ জোবায়ের বলেন, যুব সমাজকে দেশ ও জাতির কল্যানে টিকে থাকতে হলে এরকম ক্রীড়া অনুশীলনের যথেষ্ট প্রয়োজন রয়েছে। টুর্ণামেন্ট আয়োজনের জন্য তিনি টুর্ণামেন্ট কমিটিকে সাধুবাদ জানান।
টুর্ণামেন্টের টাইটেল সপন্সর হিসেবে রয়েছে দেশের স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান রাহাত প্রাপার্টিজ এন্ড ডেভেলপার কোম্পানি লিমিটেড। টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে ৮টি দল। দলগুলোর নাম হলো, ১/ কদমতলী নাইট রাইডার্স (কে কে আর) ২/ সুগন্ধা ফাউন্ডেশন, ৩/ জি এস বন্ধন, ৪/ এম এস ব্রাদার্স, ৫/ কাশ্মীর ফাইটার কিংস, ৬/ ইসতা ইসপা রয়েল কিংস, ৭/ এইচ টি এ গ্রুপ, ৮/ টি.এম.এস স্পোর্টস। টুর্ণামেন্টে অংশগ্রহণকারি প্রতিটি দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র সহ নানান পেশাজীবি ও কর্মজীবি কিশোর যুবক।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর(শুক্রবার) দুপুর তিনটায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির তত্বাবধানে ঢাক ঢোল বাজিয়ে ঘোড়া গাড়িতে চড়ে স্থানীয় নারী পুরুষ ও শিশু কিশোররা দারুণ আনন্দ উল্লাসের মাধ্যমে টুর্ণামেন্টের প্রচারণায় বিরাট এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন এবং র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জনমনে সুস্থ বিনোদনের বার্তা প্রকাশ করে।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আলহাজ্ব জসিমুল হুদার সভাপতিত্বে ও মোহাম্মদ নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের টাইটেল স্পন্সার রাহাত প্রপার্টিজ এন্ড ডেভেলপার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন শাহ আলম বাবুল, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, প্রগতি ফুডস ইন্ডাস্ট্রির মালিক কে এম মামুন রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব সোহেল রানা, টুর্ণামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী নাহিদ মুরাদ মুন্না, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ নাছির মিয়া, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব নুরল ইসলাম নুরূ, উপদেষ্টা শওকত আলী, উপদেষ্টা বদরুল হুদা মুরাদ, জনাব নুরুল আবছার, মাহবুব আলম, স্কুলের প্রধান শিক্ষক, সাবের আহমদ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলী বক্স, আনোয়ার হোসেন, নুরু, রাজীব, সাইদ মুরাদ, রাসেল আরাফাত, রিপন আহমদ, নুরুল হক তানভীর, নুরুল আবছার যুক্তিবাদী, কাউছার আহমদ, আলমগীর হোসেন মনি সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কদমতলী নাইট রাইডার্স ও টি এম এস স্পোর্টস।
বার্তাবাজার/কেএ